কলাপাতায় চাপা পচাগলা মৃতদেহ ঘটনায় গ্রেফতার ১! ১৮ সেপ্টেম্বর কলাপাতায় চাপা মহিলার পচাগলা মৃতদেহ পাওয়া যায় খড়িবাড়ির বিন্নাবাড়ির হাড়িভিটায়। কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেতেই চাঞ্চল্য সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। পরে কলাপাতা চাপা ঢিপির পাশে হাত দেখতে পেয়ে খড়িবাড়ি পুলিশকে খবর দেন বাগান মালিক। গোটা ঘটনায় কয়জনের নামে অভিযোগ দায়ের হয় খড়িবাড়ী থানায় ,তদন্তের স্বার্থে বেশ কয়েকজন কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।অভিযোগের ভিত্তিতে সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।ধৃতকে তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত করবে পুলিশ







