ছটপুজোর আগে বাগডোগরায় পিস্তল ও কার্তুজ সহ গ্রেফতার ৩! বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে ৩ যুবককে আটক করে ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার করল বাগডোগরা থানার পুলিশ। দীপাবলি শেষ হতেই নাশকতা না ডাকাতির ঘটনা ঘটাতে এই পিস্তল আনা হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের কাছে থেকে 9MM ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।। ধৃত পুলক রায়, সৌমিত্র পাল ও প্রীতম সরকার বালুরঘাটের বাসিন্দা। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পিস্তল ছাড়াও ৩টি মোবাইল উদ্ধার হওয়ায় এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।







