নক্সালবাড়ি জনকল্যাণ সমিতি উদ্যোগে আয়োজিত নক্সালবাড়ির ছোট পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন নক্সালবাড়ির খেমচি নদীর ছোটঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা শাষক প্রতি গোয়েল সহ মহকুমা শাষক, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি! প্রশাসন সূত্রে খবর, ছোট ঘাটে ছোট ব্রতদের সুস্থ ভাবে পূজা সম্পন্ন করতে পুলিশ ক্যাম্প এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ডুবরী ও ওয়াটার বোর্ড এবং ছোট পূজা শেষে ঘাট পরিস্কারের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, নক্সালবাড়িতে ছোট পূজা দেখতে বিভিন্ন জায়গার মানুষ আসেন তাই অন্যান্য ঘাটের মতো নক্সালবাড়ি খেমচি ঘাট পরিদর্শন করা হল । কালিপূজার প্রতিমা নিরঞ্জনের ছোট ঘাট পরিস্কার নেই, দ্রুত তা পরিস্কার করা হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।







