ফের উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃত্যু দেহ।মৃতের নাম লালু হাসদা বয়স ২২। ঘটনাটি খড়িবাড়ির চক্করর্মারি এলাকায়। জানা গিয়েছে,সোমবার বাচ্চারা খেলতে গিয়ে ঘরের ফাঁকা দিয়ে দেখে ঘরের ভিতর কে ঝুলে রয়েছে বাড়ির দরজা বন্ধ অবস্থায় আছে।বাচ্চারা পড়ে বাড়ির লোকজনদের খবর দিলে তারা দেখে গলায় ফাঁস লাগিয়েছে ।খবর চাওর হতেই স্থানীয়রা ভিড় জমায়।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠাবে।অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ







