২ সপ্তাহ ধরে মজুরির দাবিতে বিক্ষোভ চাবাগান শ্রমিকদের। নকশালবাড়ি চাবাগানে মজুরি না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করল চা শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ প্রত্যেক সপ্তাহের কাজের টাকা তারা একাউন্টের মাধ্যমে পেয়ে যেত, তবে গত ২ সপ্তাহ ধরে তাদের বকেয়া মজুরি আটকে রেখেছে মালিক কর্তৃপক্ষ। বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ না হওয়ায় এই বিক্ষোভ। মোট ৬০০ জন শ্রমিকের মজুরি সহ ৫০জন শ্রমিকরা এখনো পুজোর পাননি বলে জানা গিয়েছে। তবে শ্রমিকদের বকেয়া মজুরি ব্যাংকে প্রদান করে দেওয়া হয়েছে ব্যাংকের মাধ্যমে সমস্ত শ্রমিকের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাংকের সমস্যার জন্য টাকা এখনো শ্রমিকদের কাছে পৌঁছায় নি বলে নকশালবাড়ি চাবাগানের আধিকারিক জানান। এদিন বিক্ষোভের জেরে চাপাতা তোলার কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে বাগানে।







