বিশেষ চাহিদা সম্পন্ন রঞ্জিত কুমার দাসকে ট্রাই সাইকেল তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। ১০ বছর আগে কাজ করতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়ে শয্যাশারী হয়েছিলেন নকশালবাড়ির বাবুপাড়ার রঞ্জিত। দীর্ঘ টানাপোড়েনের পর ট্রাই সাইকেলর জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সঙ্গে যোগাযোগ করলে এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে একটি প্রতিনিধি দল ট্রাই সাইকেল তুলে দেয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ বহিররাজ্য চিকিৎসার জন্য থাকায় সভাধপতির উদ্যোগে এই ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। আগামীদিনে যাতে চলাফেরা করতে পারে তাই এই ট্রাইসাইকেল করে তুলে দেওয়া হল বলে জানান তাই প্রতিনিধি সত্যনারায়ণ গোস্বামী। এদিন খুশী রঞ্জিত। একটা স্বপ্ন পূরণ হল মত তার।







