মাছ ধরতে এসে মৃত্যু হল এক চাবাগান শ্রমিকের! বাগডোগরার পুনাইবস্তির ঘটনা! মৃতের নাম চন্দন নায়েক! এদিন এলাকার নদীর তীরে মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে, গতকাল রাতে মাছ ধরতে নদীতে আসার পর আজ মৃতদেহ দেখা গিয়েছে। মৃতের মাথায় রক্তের ছাপ উদ্ধার হয়েছে। তবে কিভাবে মৃত্যু তা ময়নাতদন্তের পর পরিস্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তি বাগডোগরা চাবাগানের শ্রমিক ছিলেন।







