ফের খরস্রোতা মেচী নদীতে জল ডুবে মৃত্যু হল এক মহিলা! খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ছোটো বদরাজোতের ঘটনায় চাঞ্চল্য! জানা গিয়েছে, শনিবার সকালে নেপাল থেকে খরস্রোতা মেচী নদী পেরিয়ে এদেশে আসার চেষ্টা করছিল ৩ জন মহিলা। তবে নদীর জল বেশি থাকায় জলে তলিয়ে গেলে ২ জন উঠতে পারলেও হেমা খয়রেল নামে এক মহিলা জলে ডুবে যায়। সে নেপালের গৌরী গাওয়ের বাসিন্দা। পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীর চরে আটকে গেলে স্থানীয়দের নজরে আসতেই পুলিশকে খবর দিলে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে খড়িবাড়ি থানার নিয়ে যায়। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।







