দুধ বিক্রি করে ঘরে ফেরার সময় খরস্রোতা যুক্ত মেচী নদীতে তলিয়ে যাওয়ার পর ৫ দিনের মাথায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। নকশালবাড়ির লালজি জোতের মেচী নদীর চড়ে এদিন মৃতদেহ নজরে আসে। পরনের কাপড় দেখে মৃতদেহ শনাক্ত করে মৃতের পরিবার! গত শুক্রবার বড় মনিরাম জোত সংলগ্ন ভারত নেপাল সীমান্তে মেচী নদীর হয়ে ঘরে ফিরছিলেন বিদ্যানন্দ রায়। নেপালের নাকলবান্ধায় দুধ বিক্রি করে খরস্রোতা নদী পারাপার করার সময় নদীতে তলিয়ে যাওয়ার পর আজ মৃতদেহ উদ্ধার হল। এদিন খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আগামীকাল ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।







