হিমাচল প্রদেশ থেকে কাজ সেরে এক নাবালিকার ঘরে আনার পর ধর্ষণ! স্ত্রীর অভিযোগে গ্রেফতার স্বামী। খড়িবাড়ির থানঝোড়া এলাকার ঘটনা। গত ২৪ সেপ্টেম্বর কাজ সেরে এক নাবালিকাকে হিমাচল প্রদেশ থেকে বাড়িতে আনেন সুনীল ওঁরাও! স্বামীর সঙ্গে নাবালিকার অন্তরঙ্গ দৃশ্য দেখার পর খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুনীলের স্ত্রী লক্ষ্মী! অভিযোগ পেয়েই গতকাল সুনীলকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। যদি এই ঘটনায় কোনো মন্তব্য করেননি অভিযোগকারী।







