পুজোর আগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

পুজোর আগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার খরিবাড়ির থানঝড়া চা বাগান এলাকায় রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি ও ডুয়াস হিউম্যান কেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই দিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয়।আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবনান্দ জানান সামনেই পূজা এই উপলক্ষে বাগানের কিছু মানুষজনের জন্য বস্ত্র বিতরণ ও তার পাশাপাশি স্বাস্থ্য ,চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ।যাদের চক্ষু অপরেশনের প্রয়োজন রয়েছে তাদের বিনামূল্যে সাহায্য করা হবে।

news portal development company in india
marketmystique