খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিরতে এসএসবির অভিযানে মাদক সহ গ্রেফতার এক যুবক। ধৃতের নাম বিজয় রেক্সন(২১) নেপালের ঝাঁপা জেলার বাসিন্দা। পুলিস সূত্রের খবর, গোপন সুত্রে খবর পেয়ে পানিট্যাঙ্কি পুরোনো ব্রিজ এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ ব্যাটালিয়ানের জওয়ানরা। পরে সন্দেহজনক এক যুবক কে আটক করে তল্লাশি চালালে ধৃতের হেফাজত থেকে ৯৬.৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে ধৃতকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেয় এসএসবির জওয়ানরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত যুবক পানিট্যাঙ্কি বাজার থেকে কিনে নিয়ে নেপালে মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ।







