খড়িবাড়ি থেকে ভালুকগারার রাজ্য সড়ক রাস্তার কাজের জন্য বন্ধ করে রেখেছে প্রশাসন।সেই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ব্যারিকেড সরিয়ে দিয়ে বড়ো বড়ো মাল বাহি গাড়ি চালানোর অভিযোগ।গতকাল রাতে ব্যারিকেড সরিয়ে ভালিকগারা থেকে খড়িবাড়ি যাওয়ার সময় একটি কন্টেনার কদম তলা মোর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনায় একটি দোকানের টিনের চালা ভেঙে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে বিক্ষোভ দেখান।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ও ঘিরে চলে এই বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজ চলায় বন্দ রয়েছে এই রাজ্য সড়ক তবে কেন এই রাস্তা দিয়ে মাল বাহি বড় বড় গাড়ি চলা চল করবে।এদিন এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।গোটা ঘটনায় পরিস্থিতি থম থামে আসে।পরে বিক্ষোভ কারীদের কথা মেনে ফাইন করে গাড়ি চালকদের।ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়।ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।







