????৭ দিনের রিমান্ডের পর আজ শিলিগুড়ি আদালতে আসরফ আনসারীকে।

৭ দিনের রিমান্ড শেষ করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারীকে। নকশালবাড়ির সেবদুল্লা জমি মামলায় ২২জুন  গ্রেফতার করা হয় নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারীকে। শিলিগুড়ি মহকুমা আদালতে তোলার পর ৭দিনের রিমান্ড নেয় পুলিশ। এদিন তিনি বলেন, আমার ওপর মিথ্যা মামলা হয়েছিল তা পুলিশকে সবরকম সহযোগিতা করেছি।  পুলিশ তদন্ত করছে। তবে
আন্দোলন চলতে থাকবে।নকশালবাড়ির হাতিঘিসার সেবদুল্লার মৌজার সরকারি জমিতে জাল পাট্টা বানিয়ে দখল করার অভিযোগ নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে  গ্রেফতার করা হয় আসরফ আনসারীকে। এখন পর্যন্ত এই ঘটনায় ৩জন গ্রেফতার। বাকি ৭জনের খোঁজ শুরু করেছে নকশালবাড়ি পুলিশ।

news portal development company in india
marketmystique