নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী। নকশালবাড়ির খেমচী সংলগ্ন এলাকার ঘটনা। ধৃতের নাম রাজা দাস, মাটিগাড়ার নিউ রঙ্গিয়ার বাসিন্দা। ধৃতের কাছে থেকে ১৮৪টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর, মাটিগাড়া থেকে বাগডোগরায় মাদক বিক্রি করতে এসে নকশালবাড়িতে চলে আসে ধৃত। আগামীকাল ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।







