নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ল মাল-বোঝাই লড়ি। ঘটনায় শোরগোল এলাকায় ।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বাতাসি সংলগ্ন বোলাইঝোড়া এলাকায় ৩২৭ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি দিক থেকে বিহারের দিকে যাচ্ছিল মাল বোঝাই লড়িটি। হঠাৎ বোলাইঝোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে পড়ে লড়িটি । পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে লড়িটি উদ্ধার করে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।







