সশস্ত্র সীমা বলের এক কর্তব্যরত সেনা কর্মীকে দুর্ব্যবহার আচরণ করায় গ্রেপ্তার এক ।
ঘটনাটি ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাংকি চেক পোস্ট এলাকায়।ধৃত ব্যক্তির নাম দর্শন সিং উত্তর প্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, বৃস্পতিবার ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাংকির চেকপোস্টে এক ব্যক্তি ভারত থেকে নেপালে যাওয়ার সময় এসএসবির 41 নং ব্যাটালিয়নের জাওয়ানের সাথে দুর্ব্যবহারের কারণে তাকে আটক করা হয়।পরে ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।????
কর্তব্যরত সেনা কর্মীর সাথে দুর্ব্যবহার করায় গ্রেপ্তার এক







