অবৈধ বালি পাথর তোলার অভিযোগে ট্রাক্টর সহ একজনকে গ্রেপ্তার করল ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় একটি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। চালকের কাছে বৈধ কাগজপত্র না পারায় অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করা হয়। ঘটনায় প্রমোদ লাকড়াকে গ্রেফতার করে পুলিশ, ধৃত বিধাননগরের বিজলিমুনি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে চেঙ্গা নদী থেকে বালি পাথর নিয়ে উত্তর দিনাজপুর জেলায় পাচারের উদ্দেশ্যে ছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছি পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।







