১০ দিনের মাথায় লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। গত ৩রা জুলাই নকশালবাড়ির রথখোলার বৃষ্টিকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার লোহার সামগ্রী ও লোহা কাটার মেশিন নিয়ে পালায় চোরেদের দল। এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের পাশের তপন শীল নামে এক ব্যক্তি লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে আশিষ বর্মন, মাটিগাড়ার কলাবাগানের বাসিন্দা নামক এক চোরকে গ্রেফতার করে। ধৃতের হেফাজত থেকে চুরির সময় ব্যবহার করা পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে এনে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করবে পুলিশ বলে জানা গিয়েছে।







