ফের মাদক সহ গ্রেফতার এক যুবক। নকশালবাড়ি স্টেশন মোড় সংলগ্ন প্রেম কলোনী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ৮ গ্রাম ব্রাউন সুগার ও ৩৬হাজার ৭০০ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত মিঠুন রায়, প্রেম কলোনীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত মাদকের ব্যবসার কাজে লিপ্ত। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই মাদক চক্রে কারা কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ।







