পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও উত্তরবঙ্গের প্রথম ফেক্যাল সলিড ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস খড়িবাড়িতে

উত্তরবঙ্গে প্রথম ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস করা হল খড়িবাড়ির বুড়াগঞ্জে।শুক্রবার খড়িবাড়ি বুরাগঞ্জের ডুমরিয়া নদী সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও উত্তরবঙ্গের প্রথম ফেক্যাল সলিড ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় ২.৫০ কোটি টাকার এই প্রকল্প।মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান,আজকে আমরা ফেক্যাল সলিড ম্যানেজমেন্ট শুরু করতে যাচ্ছি,প্রায় ২.৫০ কোটি এই প্রকল্প। উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম ফেক্যাল সলিড ম্যানেজমেন্ট।মানুষের সুবিতার্থে এই  ফেক্যাল সলিড ম্যানেজমেন্ট।মানুষের কথা মাথায় রেখে পুরো  সাইন্টিফিক ওয়েতে যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় ।বিগত দিনে আমরা সলিড ম্যানেজমেন্ট করেছি যেহেতু এই সলিড ম্যানেজমেন্ট ম্যানুয়াল ছিল এই খানে কিন্তু কোনো মেন্যায়ালের ব্যাপার নেই। আই আই টি খড়ক পুর থেকে এসে ইঞ্জিনিয়াররা করবে।সাধারণ মানুষ কে জানাতে চাই এইখানে কোনো গন্ধ ছড়ানোর কোনো ব্যাপার নেই।সব কিছুই মাটির নিচে হবে।আমরা কথা দিচ্ছি যদি কোনো গন্ধ হয় তাহলে আমরা তৎক্ষণাৎ প্রজেক্ট কে বন্দ করে দিব।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ,মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ, খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাও সহ অন্যান্যরা।

news portal development company in india
marketmystique