সোলার লাইটের উদ্বোধন বুরাগঞ্জে

সোলার লাইটের উদ্বোধন বুরাগঞ্জে।শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে হাতি প্রবনিত এলাকায় বসানো হলো সোলার লাইট । বুধবার খড়িবাড়ির বুড়াগঞ্জের বক্তর ভিটা এলাকায় প্রায় ৫ লক্ষ ৬৭ হাজার  টাকা ব্যয়ে সোলার লাইটের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদ  কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ। এদিন  বক্তর ভিটা এলাকায় রাজ্য সড়কে ১১ টি সোলার লাইটের উদ্বোধন করা হয় । এই প্রসঙ্গে কিশোরী মোহন সিংহ বলেন
এই এলাকায় হাতি রাস্তা পারাপার হয় ,রাতে অন্ধকারে যাতেমানুষের সাথে সংঘাত না হয় তাই লাইট বসানো হলো । আগামীতে আরো লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে ।
অন্যদিকে এলাকায়  লাইট বসানোয়  খুশি  বক্তরভিটা এলাকাবাসী।

news portal development company in india
marketmystique