সামনেই লোকসভা ভোট অথচ তা সত্ত্বেও হুঁশ নেই শাসকদল থেকে বিরোধীদের ! পিচের রাস্তা তৈরি নিয়ে দূর্নীতির অভিযোগ উঠেছে।
মহকুমা পরিষদের পক্ষ থেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা তবে রাস্তা তৈরীর এক দিনেই উঠে যাচ্ছে রাস্তার পিচ , রাস্তা তৈরির ক্ষেত্রেও অত্যন্ত নিম্নমানের মালপত্র ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি খড়িবাড়ির পানিশালী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত জায়গীর জোত এলাকার। জায়গীর জোত থেকে বিহার সীমান্ত পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় ৭ লক্ষ ৪৭ হাজার টাকায় তৈরি হচ্ছে পিচের রাস্তা , তবে একদিনে উঠে যাচ্ছে সেই পিচ । স্থানীয়দের অভিযোগ , নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে , হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ ।আমরা চাই রাস্তা ভালোভাবে তৈরি করা হোক ।তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য খোদ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, ‘খুব খারাপ কাজ হয়েছে। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি।‘
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিংহ। তিনি বিস্ময় প্রকাশ করে জানান, রাস্তা তৈরির বিষয় জানানোই হয়নি তাঁকে। নিম্নমানের কাজের বিষয়টি মহকুমা পরিষদে জানানোর আশ্বাস দেন তিনি। তবে বিজেপির খড়িবাড়ি – বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যান কুমার প্রসাদের দাবি , পুরো দুর্নীতি চলছে রাজ্য সরকারে মতো শিলিগুড়ি মহকুমা পরিষদ দুর্নীতি করছে । এখানে মাটির রাস্তা ছিল কেন নতুন রাস্তা না করে রিপেয়ারিং রাস্তা তৈরি করছে। টাকা আত্মসাৎের জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ্য কিশোরী মোহন সিংহ । নিম্নমানের কাজের অভিযোগে করছেন স্থানীয়রা, মহকুমা ইঞ্জিনিয়ার এসে খতিয়ে দেখবে। সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে টাকা প্রদান করে মানুষ কাজ বুঝে নেবে। এখানে কোনো নেতা বা টাকা আত্মসাৎের ব্যাপার নেই বলে জানান তিনি।







