বাইকের সংঘর্ষে আহত ২

রাস্তা পারাপার করতে গিয়ে দুটি বাইকের সংঘর্ষে আহত ২ জন।ঘটনাটি ঘটেছে শিমুলতলার এন এইচ ৩২৭ জাতীয় সড়কের ঘটনা। আহত যুবকের নাম দীনেশ সিংহ(৩০) পানীট্যাঙ্কির গগারু জোত এবং ভবানন্দ বর্মন(৩০)সে কেলাবারির  বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে,সোমবার সকালে দুই জন বাইক আরোহী কেলা বাড়ি থেকে কাজের সুত্রে যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে আসা স্কুটি চালক রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।ঘটনায় আহত হয় দুই জন যুবক।আহতদের মধ্যে দীনেশ সিংহ কে উত্তর বঙ্গ মেডিক্যাল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভবানন্দ বর্মন কে বাতাসি স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক চিকিসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।খড়িবাড়ি থানার পুলিশ ঘটনা স্তলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

news portal development company in india
marketmystique