খড়িবাড়িতে ফের চুরি! খড়িবাড়ি থানার ঠিল ছোড়া দূরত্বে খড়িবাড়ির বাজারে এক মুদির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। এদিন দোকানের মালিক পাপ্পু চোওরাসিয়া দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান খুলতে এসে দেখেন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। দোকানের ক্যাস বাক্সটিও খোলা। পাপ্পু জানান, রাতে দোকান বন্ধ করে ঘরে গিয়েছিলাম। এদিন সকালে দেখি দোকানের ক্যাস বাক্স থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা চুরি গেছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকায় মাদাকসক্তদের সংখ্যা বেড়েই চলছে। এজন্য এলাকায় মাদকসক্ত যুবকরা এই কর্মকান্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।







