আয়ুস মেলায় খড়িবাড়ীর বিজেপি নেতা কে ধাক্কা মেরে ঘটনা স্থল থেকে সরালেন পুলিশ।খড়িবাড়িতে ২দিনের আয়ুষ মেলার উদ্বোধনের দিনেই বিশৃঙ্খলা।শনিবার আয়ুস মেলা চলাকালীন CMHO ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের সাথে ব্যাগ বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপির খড়িবাড়ীর বরিষ্ঠ নেতা গণেশ দেবনাথ, ব্যাগ বিতর্ক চলাকালীন ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে সরালেন পুলিশ।এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিককে আঙ্গুল তুলে প্রশ্ন গণেশ দেবনাথের, ১০ বছর পর আয়ুষ মেলা কেন। স্থানীয় বিধায়ক ও সাংসদের আমন্ত্রণ জানানো হয়নি কেন। রাজনৈতিক রঙ দেখে এই অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি জানান এটি সরকারি অনুষ্ঠান। তিনি সরকারি আধিকারিক নন। অভিযোগ জানানোর সঠিক জায়গায় ছিল। বিজেপির ধর্ম হল অশান্তি করা ।







