খেলার মাঠে জলের ট্যাংক নির্মাণের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করল এলাকাবাসীরা

খেলার মাঠে জলের ট্যাংক নির্মাণের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করল এলাকাবাসীরা

জলের ট্যাংক চুনিলাল প্রাইমারি বিদ্যালয়ের মাঠে নির্মাণের বিরুদ্ধে শুক্রবার সমষ্টি উন্নয়ন আধিকারিক কে স্মারকলিপি প্রদান করল এলাকাবাসীরা।খরিবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুনিলাল জোত এলাকাবাসীদের অভিযোগ পিএচই  দপ্তরে জলাধার নির্মাণের কাজ চুনিলাল স্কুল মাঠ সংলগ্ন না হয়ে অন্যত্র বসানো হোক। কোনভাবেই স্কুল মাঠ সংলগ্ন স্থানে নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। তবে এই বিষয়ে খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাও জানান, যেহেতু এলাকাবাসীরা বিরোধ করছে আমি পিএইচ অফিসে নোটিশ পাঠাব ।

news portal development company in india
marketmystique