হাতির হানায় মৃত্যু হল এক যুবকের।

হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মঞ্জয় জোতের ঘটনা। গতকাল সকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়ে দাঁতাল হাতির হানায় জখম হয় যুবকের। পরে স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ যুবকের মৃত্যু হয়। মৃতের নাম স্বপন মাহালি (৩০)। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বনদপ্তর ও শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ বর্মন সহ অন্যান্যরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

news portal development company in india
marketmystique