
তিস্তা বিপর্যয়! ফলে বন্যা কবলিত সিকিম। গত ৩ তারিখের পর খড়িবাড়ির দুই যুবকের সাথে যোগাযোগ না করে উঠতে পাড়ায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছে দুই যুবকের পরিবার।
সিকিমে কাজ করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিখোঁজ খড়িবাড়ির দুই যুবক। নিখোঁজ দুই যুবকের পরিবারের সাথে দেখা করলেন ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। বিধায়ক নিখোঁজ দুই যুবকের পরিবারে সাথে দেখা করতেই কান্নায় ভাঙে পড়েন দুই যুবকের পরিবার।
বিধায়ক দুর্গা মুর্মু জানান, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট-র দলের সাহায্যে দুই যুবকে খোঁজার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে সেখানকার M L A সাথে যোগাযোগ করা হচ্ছে এবং কোনো ক্যাম্পে তাদের পাওয়া গেলে ফোনের মাধ্যমে পরিবারের সাথে কথা বলার বেবস্থা করিয়ে দিবে।
জানা গিয়েছে, সিকিমের লাচুং জিরো পয়েন্টে কাজ করতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিখোঁজ হয়ে যায় খড়িবাড়ির দুই যুবক। নিখোঁজ হয়ে যাওয়া দুই যুবকের নাম ধনঞ্জয় সিংহ বয়স (২১) বিকাশ সিংহ বয়স(20)। দুই যুবকই খড়িবাড়ি ব্লকের ডাওহারা জোতের বাসিন্দা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনঞ্জয়ের মা সবিতা সিংহ জানান, গত ৩ অক্টবর দুপুর ১২ নাগাদ কথা হয় ধনঞ্জয়ের সাথে।
তার পর থেকে আর কথা হয়নি জানান ধনঞ্জয়ের মা সবিতা সিংহ।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্যা কবলিত হয়ে পড়ে সিকিম। যার জেড়ে ঘড় হারা বহু মানুষ, এখনও আটকে রয়েছে বহু পর্যটক।







