দিশারী সংঘের বহু মুখী প্রাথমিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ

দিশারী সংঘের বহু মুখী প্রাথমিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ
মঙ্গলবার খরি বাড়ির দিশারী সংঘ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন স্বনির্ভর মহিলা সমিতি।

https://youtu.be/Fy2LLxff8Ek

জানা গেছে,  স্বনির্ভর সমিতির মহিলারা সেলাই কাজ সরকারি ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু তাদের কাজ থেকে বঞ্চিত করছে গার্মেন্টস ভালুগারা স্বপ্না চৌধুরী ।বারমবার ব্লক অধিকারী কে লিখিত অভিযোগ করে ও কাজ হয়নি।
স্বনির্ভর সমিতির মহিলারা জানান স্বনির্ভর সমিতির মহিলাদের সরকার থেকে যে বোতাম লাগানো এবং বোতাম ঘাট করার মেশিন দেওয়া হয়েছে কিন্তু এখনো চালু হয়নি। ১২০টাকা পরিবর্তে তাদেরকে ৬০টাকা দেওয়া হচ্ছে। দিশারী সংঘের পদাধিকারীরা আমাদের কাজ অধিকাংশ বেসরকারি গার্মেন্টস কে দিয়েছে আমাদের কাজ দিচ্ছে না।আমরা লোন নিয়ে মেশিন নিয়েছি কাজ না করলে কি করে পরিশোধ করব। পাশাপশি  দিশারী সংঘের সাথে কথা বললে অকথ্য ভাষায় কথা বলে।এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন নামবে।

পাশাপাশি দিশারী সংঘের সম্পাদিকা জ্যোতিকা মোদক জানান, এই অভিযোগ ভিত্তিহীন, তিনি জানান দলের এক সদস্যর গার্মেন্টস রয়েছে তাকে ই কাজ দেওয়া হয়েছে ।https://youtu.be/Fy2LLxff8Ek

খরি বাড়ির  ব্লক আধিকারিক নিরঞ্জন বর্মণ জানান,স্বনির্ভর মহিলা সমিতির সদস্যদের কিছু কাজ দেওয়া হয়েছে। এ খানে কোনো দুর্নীতি হয়নি।,ব্লক থেকে তদন্ত করা হয়েছে রিপোর্ট  আসলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

news portal development company in india
marketmystique