
কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনার কবলে পড়েন খড়িবাড়ির বাসিন্দা স্বদেশ সিংহ। চোখে গুরুতর জখম অবস্থায় খড়িবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেন তিনি। হাসপাতাল থেকে চোখের ড্রপ ও ঔষধ নেওয়ার পর চোখের অবস্থা খারাপ অনুভব করে নেপালে চোখের চিকিৎসা করান যুবক। নেপাল থেকেও সঠিক চিকিৎসা সেবা না পেয়ে শিলিগুড়ির এক চক্ষু হাসপাতালে চিকিৎসা করার পর চোখ বাদ যায় যুবকের। খড়িবাড়ি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অভিযোগ তুলে সিপিআইয়ের স্মারকলিপিতে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে খড়িবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিকে স্মারকলিপি প্রদান করা হয়। গোটা বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অভিযোগকারী জানান, আগামী দিনে কারো সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটুক তাই এই অভিযোগ। অন্যদিকে হাসপাতালে একাধিক দাবিদাওয়া নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয় বলে সিপিআই জেলা সম্পাদক পার্থ মৈত্র জানান।







