
চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করলো খড়িবাড়ী পুলিশ। গ্রেপ্তের বিহারের ২যুবক ।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ির ব্লকের সিঙ্গিয়াজোত এলাকায় একটি বৈদ্যুতিক তার বোঝাই করা টোটো আটক করে খড়িবাড়ি থানার দেবীগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপর তাদের কাছে বৈধ নথি দেখতে চাইলে দেখাতে না পারায় ২জন যুবককে গ্রেফতার করে পুলিশ এবং আটক টোটোটিকে থানায় নিয়ে আসা হয় । ধৃতরা হলো দীপক চোহান (২৯), সুরজ কুমার রাজভাড় (২৪) , বিহারের কিষানগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।







