
মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসিদেওয়ার পর এবার খড়িবাড়িতে নাবালিকা ধর্ষণের ঘটনা। খড়িবাড়ির রানীগঞ্জ-পানিশালীর গ্রাম পঞ্চায়েতের ভারত নেপাল সীমান্ত লাগোয়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। জানা গিয়েছে গত এক মাস ধরে প্রতিবেশী এক ব্যক্তি নাবালিকাকে টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করত। মেয়ের কাছে প্রতিদিন টাকা দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় নাবালিকাকে জিজ্ঞেস করে গোটা ঘটনা জানতে পারে নাবালিকার পরিবার। অবশেষে খড়িবাড়ি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত সীতারাম সিংহকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানান নাবালিকার পরিবার। প্রতিবেশী হয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নিন্দা স্থানীয়দের।







