খড়িবাড়ির টিপুজোতে প্রতিবছরের ন্যায় এবারও স্বর্গীয় তপন সিংহ উইনিয়ার্স এবং স্বর্গীয় অরনধা রায় রানার্স ট্রফির ১৬ দলীয় ৪ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল টিপু জোত রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। এদিন সকালে প্রদীপ প্রজ্জলন এবং ফ্লাগ হোস্টিং মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় ও রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েত প্রধান সান্তনা সিংহ। সাথে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সদস্য প্রদীপ মিশ্রা, সুষনা মার্ডি সহ অন্যান্যরা। ধীরে ধীরে যুবসমাজ নেশা মুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে জানান বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় । অন্যদিকে, প্রতিবছর মতো এবারও ১৬ দলীয় ৪ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সুচনা করা হল । এই মাঠ থেকে কয়েকজন যুবক ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। আগামীদিনে যাতে যুবকরা নেশা থেকে মাঠে ফিরে তাই এই ফুটবল টুর্নামেন্ট করা হয় বলে জানান রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি দুলাল সিংহ।







