ফের মাদক সহ গ্রেফতার এক যুবক। খড়িবাড়ির পানিট্যাঙ্কির গৌড় সিং জোতে অভিযান চালিয়ে এক যুবকের কাছে থেকে ৩ গ্রাম ব্রাউন সুগার সহ ১লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করল খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম দুলাল বর্মন। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও খড়িবাড়ি থানা, শিলিগুড়ি থানায় একাধিক মামলা রয়েছে।







