দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্টুজ সহ বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। বাইকে করে এসে বাগডোগরা নকশালবাড়ি জাতীয় মহাসড়কের জংলী বাবা মন্দির মোড়ে দাঁড়িয়েছিল ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্টুজ । পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম মোঃ কামরুল। তাঁর বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে।। তবে কি উদ্দেশ্যে ওই যুবক পিস্তল নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। কোন অপরাধ মূলক ঘটনায় যোগ থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কিম্বা অন্য কারোর জন্য অপেক্ষা করছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।







