বেসরকারি বাস ড্রাইভার কন্ট্রাক্টর কে মারধর ও টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ খড়িবাড়িতে। রবিবার খড়িবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন বাবামনি বাসের বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর।জানা যায় খড়িবাড়ী টু শিলিগুড়ি গ্রামি যাত্রীবাহী বাস প্রতিদিনের মত শনিবার খড়িবাড়ী থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে যাত্রী নিয়ে যায় বাতাসী থেকে এক যাত্রী বাসে উঠে রাধাগোবিন্দ মন্দিরের সামনে নেমে পরে প্রায় প্রত্যেকদিন যায়, ভাড়া চাইলে ভাড়া দেইনা ।শনিবার রাতেও একই পরিস্থিতি হয় খালাসী ভাড়া চাইলে ওই অজ্ঞাত যাত্রী খালাসীকে গালিগালাজ করে ও গায়ে হাত তোলে। পড়ে ড্রাইভার কন্ট্রাক্টর বাঁচাতে আসলে ওই অজ্ঞাত পরিচয় যাত্রী ফোন করে কয়েকজনকে ডেকে তাদেরও মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়







