পূজার মরশুমে রক্তের সংকট মেটাতে রক্ত দান শিবিরের আয়োজন করল খড়িবাড়ি ব্লক তৃণমুল কংগ্রেস।রবিবার খড়িবাড়ির তৃণমুল কংগ্রেসের কার্যালয়ে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।এদিন তৃণমুল কংগ্রেসের নেতা কর্মীরা রক্ত দান করেন।৫০ ইউনিট রক্তের লক্ষমাত্রা রেখে দুপুর পর্যন্ত ২৫ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।রক্ত দান জীবন দান ।অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৃণমুল কংগ্রেসের প্রধান কর্তব্য জানান,খড়িবাড়ি ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ।







