কলাপাতায় চাপা মহিলার পচাগলা মৃতদেহ। খড়িবাড়ির বিন্নাবাড়ির হাড়িভিটার ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুধবার দুপুরে কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেতেই চাঞ্চল্য সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। পরে কলাপাতা চাপা ঢিপির পাশে হাত দেখতে পেয়ে খড়িবাড়ি পুলিশকে খবর দেন বাগান মালিক। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে ব্যারিকেড করে মৃতদেহ উদ্ধার করে। ধর্ষণ করে খুন না কিভাবে এই মৃতদেহ এলো তদন্ত শুরু খড়িবাড়ি থানার পুলিশ। তবে মৃতের নাম পরিচয় জানা যায়নি। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যু্র কারণ পরিস্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় এদিন উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।







