বিপদকে সঙ্গে নিয়েই চলছে পারাপার! এই ছবিটা খড়িবাড়ির রানিগঞ্জ পানিশালী ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝে কেলাবাড়ির বুন নদীর ঘটনা। বুন নদীতে নেই পাকা সেতু তাই কেলাবাড়ি ও রাজঘাট এলাকাকে সংযোগকারি বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এই বুন নদীর উপর পাকা সেতুর দাবি জানানো হলেও সেতু হয়নি। নদীর জল পেরিয়ে কখনো হেঁটে, সাইকেলে কিংবা মোটরসাইকেল করে নদী পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় দ্রুত পাকা সেতুর দাবিতে প্রধান সহ বিডিও ও মহকুমা পরিষদে স্বারকলিপি দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং বিডিও। পাল্টা মানুষের অসুবিধার কথায় শাসকদলকে কটাক্ষ বিজেপি নেতা মনীষা সরকারের। অন্যদিকে সেতু করার মত ফান্ড না থাকায় বিষয়টি নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির।







