ছাত্রদের মধ্যে গণিত এবং বিজ্ঞানে মনস্কতা বাড়াতে খড়িবাড়ির বাতাসি সারদা শিশুতীর্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে থেকে বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়া নিজেদের তৈরি কলা-কৌশলিগুলি তুলে ধরে। এইদিন মেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক বিজনকৃষ্ণ ঘোষ , শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর কুমার সরকার। ছাত্রদের গণিত এবং বিজ্ঞান মনস্কতা বাড়ানোর লক্ষ্যে এই মেলা প্রতিবছর করা হয় বলে জানান বাতাসি সারদা শিশুতীর্থ প্রধান আচার্য্য বিমল কুমার সিনহা।







