বৃষ্টি ভেজা গভীর রাতে লোহারগিরিলের দোকানে চুরির ঘটনা! চাঞ্চল্য ছড়িয়েছে নক্সালবাড়ির উওর রথখোলা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার গভীররাতে উওর রথখোলা এলাকার তপন শীল নামে এক ব্যক্তি লোহার গিরিলের দোকানে চুরির ঘটনা ঘটে । চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানে সামনে পিকআপ ভ্যানে করে প্রায় ৮০ হাজার টাকা লোহার সামগ্ৰী নিয়ে চম্পট দেয়। তপনের অভিযোগ, পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নক্সালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







