চাষের জমিতে কাজ করতে গিয়েছিল কয়েকজন দিনমজুর কর্মী , বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল ১১ জন । খড়িবাড়ির পেট্টরাজোতের ঘটনায় শোরগোল এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে এক ব্যক্তির ধানের জমিতে রুপনি করতে গিয়েছিল কয়েকজন দিনমজুর কর্মী । দুপুর নাগাদ জমির মালিক সকলের জন্য খাবার নিয়ে আসে ,সেই খাবার খেয়ে অস্বস্তিত বোধ করে দিনমজুর কর্মীরা । এরপর তড়িঘড়ি খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় । বর্তমানে ৬ জন মহিলা এবং ৫ জন পুরুষ সহ
মোট ১১ জন খড়িবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলে খড়িবাড়ির পেট্টরাজোতের বাসিন্দা । অন্যদিকে এই বিষয়ে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমএইচও) সফিউল আলম বলেন, খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে আগামীকাল পরীক্ষা জন্য পাঠানো হবে। বর্তমানে ১১ জন খড়িবাড়ি হাসপাতালে ভর্তি রয়েছে।







