ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে এসেই বিক্ষোভে পড়লেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশে ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু ও সরকারি জমির বোর্ড বসানোর কাজ ছিল আজ। এদিন ঘটনাস্থলে কাজ শুরু করতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, বন ও ভূমি কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়কে ঘিরে ক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও ঘটনাস্থলে খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল। স্থানীয়দের অভিযোগ সিলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জেরে এলাকায় গন্ধ ও মাছিতে ভরে গিয়েছে এলাকা।তার পরেও এখানে এই কাজ করলে বিপদ হবে। পরে স্থানীয়দের বুঝিতে সরকারি বোর্ড বসায় প্রশাসন। অন্যদিকে স্থানীয়রা এলাকায় পাট্টা প্রদানের দাবিতে বিডিওকে স্মারকলিপি প্রদান করে এবং আগামী দিনে পরিবেশ বান্ধব সরকারি প্রোজেক্ট করা হবে বলে সভাধিপতি জানান।







