গত ৪ ই জানুয়ারি খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গৌরসিংজোতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ ৭০ হাজার ৫০০ টাকা সহ গ্রেফতার দুই মহিলা। ধৃত দুই মহিলা হলেন রজনী গিরি বয়স (৩০) এবং রিয়া দাস বয়স(২৯) দুজনেই খড়িবাড়ির গৌরসিংজোতের বাসিন্দা।ঘটনায় দুই জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গৌরসিং জোত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো হরিসুন্দর বর্মন(২৪) ও ধনেশ্বর সিং(২৬) দু জনেই ওয়ারিশ জোতের বাসিন্দা । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।







