আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সীমান্ত এলাকায় সচেতনতামূলক রেলি করলো খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। এদিন বিকেলে পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির থেকে রেলিটি শুরু হয়ে পানিট্যাঙ্কি – নক্সালবাড়িগামী রাজ্য সড়ক ধরে গৌরসিংজোত এলাকায় এবং পরে ভারত – নেপাল সীমান্তে চেকিংপয়েন্ট হয়ে পুনরায় পুলিশ ফাঁড়িতে এসে শেষ হয়। পাশাপাশি এই রেলিতে যোগ দেয় সিনি’র ব্লক অ্যানিমেটর তারক গোস্বামী, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা এবং স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ।







