নেপালে পাচারের আগে গন্ডারের শিং সহ গ্রেফতার এক পাচারকারী! নকশালবাড়ির সাতভাইয়া টোলপ্লাজায় এক ব্যক্তিকে আটক করে উদ্ধার গন্ডারের শিং। এসএসবি ৪১ ব্যাটেলিয়ন ও টুকরিয়াঝাড় বনদফতরের যৌথ উদ্যোগে উদ্ধার ১.২৫ কেজি ওজনের গন্ডারের শিং। ধৃত অজিত কুমার সিং, মনিপুর বাসিন্দা। এসএসবির কাছে থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন। উদ্ধার গন্ডারের শিং পরীক্ষার জন্য জুয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হবে। এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করা হবে।







