অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলার তৃতীয় সম্মেলনে অনুষ্ঠিত হল খড়িবাড়ির অধিকারী সংলগ্ন পিডাব্লুডি কমিউনিটি হলে। এদিন শতাধিক বিদ্যুৎ গ্ৰাহকের পাশাপাশি সম্মেলনে ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস, জেলা কমিটি সভাপতি কে .এন.কাজী, সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে স্মার্ট মিটার প্রতিরোধ সিদ্ধান্ত,ফিক্স চার্জড,মিনিমাম চার্জড এবং গ্ৰামীন এলাকার সাধারণ মানুষদের ইউনিটের দাম বাড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা করা হয়। রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ মানুষদের স্মার্ট মিটার করে দিয়ে যে লুটের চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধ প্রতিবাদ চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস।







