পারিবারিক বিবাদের জেরে অস্বাভাবিক মৃত্যু হল ১ ব্যক্তির । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ব্যক্তির নাম দিলিপ বর্মন (৪৮), খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন শিমূলতলার ঘটনা । জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের স্ত্রী সঙ্গে কথাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে যায় দিলীপ,রাতে বাড়ি ফিরেনি তিনি। তবে আজ বিকেলে স্থানীয়রা বাড়িতে ঢুকতে দেখেন , স্ত্রী খোঁজ পেয়ে বাড়িতে আসতেই দেখে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় রয়েছে দিলীপ। ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবছ। তবে কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।







