গলায় ফাঁ**স লাগিয়ে মৃ**ত্যু হলো এক ব্যাক্তির। হাতিডুবা এলাকার প্রায় ৪৫ বছরের এক ব্যাক্তির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ীর হাতিডুবা সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে ধনেশ্বর সিংহ কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসেনা ।তার পর রাত্রিবেলাতেই বাড়ির লোক অনেক খোজা খোজির পর তাকে খুঁজে পায়নি।সকালে স্থানীয় একব্যক্তি বাস বাগানে ফাঁসিতে ঝুলতে দেখে ধনেশ্বর সিংহ কে পরে পরিবারের লোকেদের খবর দেয়।এদিকে খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ।তবে কি কারণে মৃত্যু হলো গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ







